শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ, ৩৭৯ ফিলিস্তিনি আহত

অনলাইন ডেস্ক  অধিকৃত পশ্চিমতীরে অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।শুক্রবার (৯ জুলাই) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে আল- জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরের নাবলুসের কাছে বেইতা শহরে ইসরায়েলের অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে বিক্ষোভে করেন ফিলিস্তিনি জনগণ। এ সময় তাদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভের সময় টায়ারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা এবং ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমতীরের বেইতা শহরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে গুলিতে আহত হয়েছেন ৩১ জন। একই চিত্র দেখা গেছে কাফর কাদুম ও বেইত দাজনে শহরেও।