শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

লকডাউনে দুর্গত মানুষের পাশে আওয়ামী লীগ

ডেস্করিপোর্ট  করোনা প্রতিরোধের টানা লকডাউনে দুর্গত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৪১নম্বর ওর্য়াড আওয়ামী লীগ। এই ওয়ার্ড আওয়ামী লীগ গত এক সপ্তাহ ধরে বাড্ডা এলাকার খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও ছোট ছোট দোকানিকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বাড্ডার সাঁতারকুল বাজার, সাঁতারকুল স্কুল রোড ও কাজী বাড়ি মোড় এলাকায় ১শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক মিলন।

প্রত্যেক পরিবারের ঘরে গিয়ে খাবার পৌঁছে দেন নেতৃবৃন্দ। প্রতিটি প্যাকেটে খাদ্য দেওয়া হয় ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ লিটার তেল।

এছাড়া স্বাস্থ্য সচতেনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। ঘরে ঘরে খাদ্য বিতরণে ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।