রবিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৮
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

তালেবান সরকার গঠন করলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক  তালেবান আবার ক্ষমতায় গেলে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে। খবর রয়টার্সের।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অবশ্য এও বলেছেন, যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।

বেন ওয়ালেস বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।

‘কিন্তু আপনি এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এ কাজ করতে পারেন না। আপনাকে শান্তির সহযোগী হতে হবে, নয়তো একঘরে হয়ে যাওয়া ঝুঁকিতে পড়বেন। আর এই একঘরে পরিস্থিতি তাদের আগের অবস্থানে নিয়ে যাবে।’ যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পর থেকেই তালেবান দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে এলাকার পর এলাকা দখল আরও জোরদার করে সংগঠনটি।

সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।

আফগানিস্তানে প্রতিদিন এলাকার পর এলাকা দখলে নিচ্ছে তালেবান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন প্রদেশে হচ্ছে তীব্র লড়াই। এর মধ্যে মঙ্গলবার দেশটির বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সংঘর্ষ চলছে ফারিয়াব প্রদেশেও।