মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

অসহায় সহশিল্পীদের জন্য ছয়টি গরু কোরবানি দেবেন পরিমনি

ডেস্করিপোর্ট  প্রতি বছর কোরবানির ঈদে অসহায় সহশিল্পীদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দিয়ে থাকেন নায়িকা।

এবারও সুখবর দিলেন নায়িকা। প্রতিবারের ধারাবাহিকতায় এবার ছয়টি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা।

অন্তর্জাল ও গণমাধ্যমে এ প্রসঙ্গে পরীমনি জানিয়েছেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব। আমার ইচ্ছে, প্রতি বছর একটি করে গরু বাড়াব ইনশাআল্লাহ। কোরবানি ঈদ সব সময় নানুর বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দিই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।’

পরী আরও জানিয়েছেন, এবার এফডিসিতে স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন তিনি। পরীমনির এই মানবিক উদ্যোগ দুস্থদের জন্য নি:সন্দের খুশির বারতা।