মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাঠাবে জাপান

ডেস্করিপোর্ট  শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। মঙ্গলবার (১৩ জুলাই) এক টুইট বার্তায় এ তথ্য এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

ওই টুইট বার্তায় তিনি লেখেন, শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে জাপান। এ অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে প্রায় এক কোটি ১০ লাখ বা ১১ মিলিয়ন টিকা সরবরাহ করা হবে বলে আজ ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তশিমিত্সু মতেগি।

এর আগে, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে এই টিকা আসছে। গত ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন জানান, সপ্তাহখানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশে আসবে।