মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা

ডেস্করিপোর্ট  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হুশিয়ার করে বলেছেন, ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে নৌপুলিশ ও লঞ্চ মালিকদের যথাযথ নির্দেশনা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী

বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সদরঘাট আগে অপরিষ্কার-অপরিচ্ছন্ন ছিল। কিন্ত এখন সদরঘাট বাইরে-ভেতরে ফিটফাট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ বছর ধরে আমরা সদরঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এতে আমাদের পাশে ছিল বিআইডব্লিউটিএ এবং লঞ্চমালিক ও যাত্রীরা। প্রতিনিয়ত সদরঘাটের উন্নয়ন হচ্ছে, একমাস পরে এসে সদরঘাটের সৌন্দর্য্য আরও দেখতে পারবেন।

তিনি আরও বলেন, সদরঘাট এখন বিমানবন্দরের মত। এটাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। সৌন্দর্যবর্ধনে গাছ লাগানো হয়েছে। যাত্রীদের এখন আর ভোগান্তি নেই, কুলিদের দৌরাত্ম নেই।

এসময় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, যুগ্মপরিচালক গুলজারসহ ঢাকা নৌবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আনসার, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।