সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মার্কিন বি-৫২ বোমারু বিমানকে তাড়া করল রুশ জঙ্গিবিমান

অনলাইন ডেস্ক  রাশিয়ার সীমান্ত এলাকা থেকে তিনটি পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমানকে তাড়া করেছে দেশটির জঙ্গিবিমান।

রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় চারটি রুশ জঙ্গিবিমান মার্কিন ওই বোমারু বিমানগুলোকে তাড়া করে। খবর স্পুটনিকের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেরিং প্রণালিতে ওই তিনটি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করে।

রুশ জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই দুটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান মার্কিন বি-৫২ বিমানগুলোকে তাড়া করে এলাকাছাড়া করেছে।

সাম্প্রতিক সময়ে রুশ সীমান্তে ন্যাটো ও মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমানের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ অনেক বেড়েছে।