শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

স্বাস্থ্যবিধি না মানায় ঈগল -৩ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা

ডেস্করিপোর্ট  স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ৬০ শতাংশের বেশি ভাড়া আদায়ের অপরাধে এক লঞ্চকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর লঞ্চঘাটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঈগল-৩ নামক লঞ্চকে এ জরিমানা করা হয়।

লঞ্চটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা সদরঘাট ছেড়ে সন্ধ্যায় চাঁদপুরে ভিড়ে।

ঈগল -৩ লঞ্চের বিরুদ্ধে করোনার নিয়ম না মেনে বেশি যাত্রী বহন ও টিকিটের দাম বেশি রাখার অভিযোগ তুলেছেন যাত্রীরা।

পুরো যাত্রাপথে বিষয়টি নিয়ে লঞ্চের টিকিট কাউন্টারে জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। প্রতিবাদ করায় এ নিয়ে হট্টগোলও বাঁধে।

পরে চাঁদপুর ঘাটে পৌঁছুলে লঞ্চভর্তি যাত্রী দেখে ও যাত্রীদের অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এরপর লঞ্চ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট আজিজুন নাহার।

ঘটনার বিষয়ে মুঠোফোনে তারেক আজিজ নামে ওই লঞ্চের এক যাত্রী বলেন, ৬০ শতাংশ যুক্ত করেই দ্বিতীয় শ্রেণির ভাড়া হয় ১৭০ টাকা। সেখানে আমাদের কাছে তারা ২৭০ টাকা রেখেছে। টিকিটে ১৭০ টাকাই লেখা রয়েছে। কিন্তু তারা মার্কার পেন দিয়ে ২৭০ টাকা লিখেছে। ডেকের ১১৫ টাকার টিকিট ১৮৫ টাকা রেখেছে তারা।

এ নিয়ে টিকিট ম্যানের সাথে অনেক যাত্রীর বাগবিতণ্ডা হয়েছে। কিন্তু কাউন্টার বা টিকিটম্যানরা যাত্রীদের কোনো কথাই কানে তোলেননি।

জরিমানার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট জানান, লঞ্চ কর্তৃপক্ষের এমন বিধিনিষেধ ভঙ্গসহ বেশি ভাড়া আদায়ে বিষয়টি থামাতে যাত্রীদেরই এগিয়ে আসতে হবে। যাত্রীরা যখন দেখবেন, লঞ্চের যাত্রী ৫০ শতাংশ হয়ে গেছে, তখন তারা নেমে অন্য লঞ্চে উঠবেন।