রবিবার, ২রা মে, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজ্যের পশ্চিমে অবস্থিত লেভেল্যান্ড শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম টেক্সাসের ছোট এই শহরে অজ্ঞাত কোনো ব্যক্তি একটি বাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে শুরু হয় গোলাগুলি। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন আরও ৪ জন। লেভেল্যান্ড শহরটি টেক্সাস অঙ্গরাজ্যের আরেক শহর লুবক থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

অজ্ঞাত ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলির কারণ বা অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির সামনে কেন ব্যারিকেড দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।