বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

যৌনতা ঠেকাতে অলিম্পিক ভিলেজে খেলোয়াড়দের দেয়া হচ্ছে বিশেষ খাট!

ডেস্করিপোর্ট  টোকিও অলিম্পিকের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাসের দাপটে এবারের অলিম্পিক একটু আলাদা হতে যাচ্ছে। এরই মধ্যে অ্যাথলেটদের ভিলেজে একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও অ্যাথলেটদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে অ্যাথলেটদের ভিলেজে বরাদ্দ দেওয়া হয়েছে কার্ডবোর্ডের খাট। করোনাকালে অ্যাথলেটদের যৌনতা ঠেকাতে এই খাট বরাদ্দ দেওয়া হয়েছে বলে নেটমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন খেলোয়াড়রা।

যদিও কার্ডবোর্ডের তৈরি এই খাট ২০০ কেজি পর্যন্ত ওজন দিতে পারবে বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছিলেন অ্যাথলেট ভিজেলের ব্যবস্থাপক তাকাশি কিতাজিমা।

তবে সোনার পদক জেতার পরের ‘বন্য উদযাপনের’ ধকল এই বিছানা দিতে পারবে না বলে সর্তক করেছেন কিতাজিমা। কেউ যদি পদক জেতার খুশিতে এই খাটের ওপর এসে লাফায় তাহলে নিশ্চিতভাবেই এই খাট ভেঙে যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে এই খাট একদমই পলকা বলে টুইটারে জানিয়েছেন, রিও অলিম্পিকে পাঁচ মিটারের রৌপ্য পদক জয়ী দৌড়বিদ পল চেলিমোর।

যদিও এই খাট তৈরির পেছনে নেহায়েত পরিবেশ রক্ষার বিষয়টিকে প্রথমে সামনে এনেছে অলিম্পিক কর্তৃপক্ষ। খেলা শেষে এই খাটগুলো ভেঙে কাগজ তৈরি করা হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।