মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেড়মাস পর পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫

ডেস্করিপোর্ট  দেড় মাস আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি রাজধানীর ধানমন্ডি থেকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‌‘রবিবার রাতে মোবাইলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল (আইফোন) ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

পুলিশ জানায়, রাজধানীর বিজয় সরণি থেকে যে ব্যক্তি ফোনটি ছিনতাই করেছিল তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিল একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকা থেকে মন্ত্রীর ফোনটি ছিনতাই হয়। এরপর এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কাফরুল থানায় মামলা করা হয়।