মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

গাবতলী হাট কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করলেন মেয়র আতিক

ডেস্করিপোর্ট  কোভিড-১৯ এর ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যে জমে উঠা রাজধানীর গাবতলী পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার বেলা ১১টার পর হাটে গিয়ে মেয়র স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে এই জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন মেয়র আতিকের এপিএস ফরিদ আহমেদ।

করোনার ভয়াবহ প্রকোপের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাটগুলো পরিচালনার কথা। তবে সার্বিক চিত্র দেখে ক্ষুব্ধ ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, গাবতলী হাটে এসে সার্বিক চিত্র আমার কাছে মোটেও ভালো লাগেনি। এটিই হচ্ছে সত্য কথা। এই চিত্র আপনারাও দেখছেন, আমিও দেখছি এবং জনগণও দেখছে।

তিনি বলেন, এ বছরই প্রথম উত্তর সিটি করপোরেশনের ৯টি হাটে ৯টি এন্টিজেন টেস্ট বুথ বসানো হয়েছে। তাতে তিনজনের শরীরে করোনা ধরাও পড়েছে। এরপরও তারা উদাসীন। এটা সিটি করপোরেশনের হাটে হতে পারে না।

যেসব চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে সেই শর্তগুলো যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন মেয়র। এসময় যারা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন তাদের মাঝে মাস্কও বিতরণ করেন তিনি। মাস্ক বিহীন অনেক পশু ব্যবসায়ীকে তিনি মাস্ক পরিয়ে দেন।