শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

৩০ বছর হলেই করোনার টিকা নেওয়া যাবে

ডেস্করিপোর্ট  করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যা আজ সোমবার ( ১৯ জুলাই) থেকেই কার্যকর হবে। স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ( ১৯ জুলাই) সন্ধ্যায় ডা. শামসুল হক এ তথ্য জানান। ডা. শামসুল হক বলেন, এইমাত্র সংবাদ পেলাম সুরক্ষা অ্যাপসে টিকা নেওয়ার বয়স ৩০ বছর করা হয়েছে। বয়স কমিয়ে আনার বিষয়টি জাতীয় কমিটির সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, নির্দেশনা পেয়ে যাবার পর সুরক্ষা অ্যাপে সেভাবে দিয়ে দেওয়া হয়। আর সুরক্ষা অ্যাপ দেখছে তথ্য প্রযুক্তি বিভাগ।

গত সোমবার (১২ জুলাই) থেকে দেশে আবারও গণটিকাদান শুরু হয়। এদিন থেকে জেলা-উপজেলায় দেওয়া হয় চীনের তৈরি সিনোফার্মের টিকা। এর পরদিন মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় কোভ্যাক্সের মডার্নার টিকা।

দেশে গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু হয়। শুরুতে ৪০ বছর ঊর্ধ্বের ব্যক্তিরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন। গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৫ বছর হলেই টিকার নিবন্ধন করা যাবে। এবার এটিকে ৩০-এ নামিয়ে আনা হলো।

তবে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি তাদের সর্বশেষ বৈঠকে টিকা নিতে নিবন্ধনের বয়স ১৮ বছরে নিয়ে আসার পরামর্শ দিয়েছে। এরপর স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন, তারা টিকা নিতে ১৮ বছর করার কথা চিন্তা ভাবনা করছেন।

ফেব্রুয়ারি থেকে দেশে গণহারে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝে কিছুদিন সমস্যা হয়। পরে দেশে টিকা আসায় আবার গণটিকা শুরু হয়েছে।