সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাঙ্গাবালীর ৭ গ্রামে ঈদ উদযাপন

ডেস্করিপোর্ট  সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৭ গ্রামে প্রতি বছরের মতো এবারও আগাম ঈদুল আযহা উদযাপন করছেন কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারীরা। মঙ্গলবার ঈদের নামাজ আদায় করেছেন তারা।

জানা গেছে, রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, উত্তর পশুরবুনিয়া, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। গ্রামগুলোর অন্তত প্রায় ৫ হাজার মানুষ ঈদুল আযহা উদযাপন করছে। তারা সবাই কাদরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

কাদরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী রাঙ্গাবালী জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন শাহিন বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।