সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩২৫ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩১ শতাংশ।

ঢাকায় সর্বোচ্চ ৫১ এবং খুলনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।

গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। তার পর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে।