সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:২৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

পশ্চিমতীরে গোপনে ফিলিস্তিনিদের জমি কিনছে ইসরাইলিরা

অনলাইন ডেস্ক  পশ্চিমতীরে আরও বেশি করে অবৈধ ইহুদি বসতি গড়ার জন্য গোপনে ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনছে ইসরাইলিরা।

ইসরাইলের জিওস ন্যাশনাল ফান্ড (এনজেএফ) নামে ইহুদিদের একটি সংস্থা গোপনে ফিলিস্তিনি এসব জমি কিনছে। খবর আরব নিউজ ও হারেৎজের।

ইসরাইলি পত্রিকা হারেৎজ সম্প্রতি এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

এতে আরও বলা হয়, ১৯০১ সাল থেকে ইহুদি এ সংগঠনটি গোপনে তহবিল গঠন করছে।

তাদের লক্ষ্য ছিল আটোমান আমলের ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা।

এ থেকে বুঝা যায় ফিলিস্তিনিদের ভূমি দখলের চক্রান্ত ইহুদিদের বহু দিনের।

এনজেএফ সম্পতি পশ্চিমতীরের সি-ব্লকে কয়েকশ’ মিলিয়ন ডলারের জমি কিনেছে যা আর্ন্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ।

এভাবে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে ফিলিস্তিনিদের জমি হাতিয়ে নিয়ে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ একেবারেই আইন বহির্ভুত বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

কেবল ২০১৭ সালর পর থেকেই ৩০ মিলিয়ন ডলারের জমি কিনেছে ইহুদিরা।এর বহু আগে থেকেই চলছে ইহুদিদের গোপন এ মিশন।