সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে: তাপস

ডেস্করিপোর্ট  ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিতি এ কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, আমাদের পরিচ্ছন্ন-কর্মী, বর্জ্য সংগ্রহকারীর আজ থেকে কাজ শুরু করবে। আপনারা কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।

এ সময় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান প্রমুখ ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন।