সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়ালো সৌদি সরকার

অনলাইন ডেস্ক  করোনার সংক্রমণ এড়াতে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিক এবং দেশটিতে বসবাস কিংবা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার জেদ্দাভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, বাদশাহ সালমানের নির্দেশে দেশের বাইরে আটকে পড়া নাগরিক ও সেখানে বসবাস কিংবা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জন্য কোনো ধরনের ফি-এর প্রয়োজন হবে না। করোনার কারণে যেসব দেশ থেকে এখনো সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সে সব দেশের প্রবাসীদের জন্যও এ আদেশ প্রযোজ্য হবে।

এদিকে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ইতোমধ্যে দেশটির পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে কাজ শুরু করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় মূলত এই উদ্যোগ নিয়েছে।