মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বিশ্বের সেরা এয়ারলাইন্স ‘কাতার এয়ারওয়েজ’

অনলাইন ডেস্ক  মহামারির প্রভাব পড়েছে বিমান পরিবহন ব্যবস্থাতেও। বিশ্বের অনেক দেশে এখনো কোভিড-১৯ বিধিনিষেধ মেনে সীমিত সংখ্যক যাত্রী পরিবহন করতে হচ্ছে। এর মাঝেই চলমান ২০২১ সালের বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব জিতেছে কাতার এয়ারওয়েজ। খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইন্সরেটিং.কমের প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে এয়ার নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে কাতার এয়ারওয়েজ। এর আগে তারা ছয় বার তালিকায় শীর্ষে ছিল।

অস্ট্রেলিয়া ভিত্তিক বিমান সুরক্ষা এবং পণ্য রেটিং এজেন্সিটি তালিকা তৈরির ক্ষেত্রে বিমানের বয়স, যাত্রীদের রিভিউ এবং পণ্যের সুবিধার দিক বিবেচনা করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে এয়ার নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস, পঞ্চম স্থানে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স, ৬ষ্ঠ স্থানে ক্যাথে প্যাসিফিক, সপ্তম স্থানে ভার্জিন আটলান্টিক, অষ্টম স্থানে ইউনাইটেড এয়ারলাইন্স, নবম স্থানে ইভা এয়ার ও দশম স্থানে ব্রিটিশ এয়ারওয়েজ।