বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আইসিইউতে করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্সসহ আহত ৩

ডেস্করিপোর্ট  রাজধানীর উত্তরায় শিন-শিন জাপান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হয়েছেন। তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নার্স মিতু রেখার (২৪) অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। আহত অন্যরা হলেন- নার্স ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫) এবং ওয়ার্ড বয় সাগর (২৫)।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪) বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হঠাৎ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে আঘাত করেন।

এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করেন ওই রোগী। পরে আহত তিনজনকে শিন-শিন হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে করোনা রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। মামলা হলে করোনা থেকে সুস্থ হওয়ার পর সাগরকে গ্রেপ্তার দেখানো হবে।