রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

‘অক্সিজেন এক্সপ্রেস’ ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে বাংলাদেশের পথে

ডেস্করিপোর্ট  ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে দুই’শ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে আজ শনিবার (২৪ জুলাই) বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছে।

ভারতের তথ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এগুলো বাংলাদেশে পাঠানো হবে। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।

দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, ভারত সরকার নিজেদের মহামারি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে করোনার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে। ২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়।

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।