বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ। শুক্রবার দুপুরে ঝালকাঠি থানার ওসি মো: খলিলুর রহমানের নির্দেশনায় পুলিশ উপপরিদর্শক মো: সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাফুরকাঠিস্থ হিরু চেয়ারম্যানের বাড়ির দরজায় ব্রিজের উপর থেকে চুরি হওয়া ডিসকোভার ১৩৫ মটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

এ ব্যাপারে ঝালকাঠি থানায় পৌরসভার মসজিদ বাড়ি রোডের জালাল আহমেদের পুত্র আতাউর রহমান ওরফে জায়েদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১২ তারিখ: ২২/০৭/২০২১খ্রি:।

আসামীরা হলো- আকব্বার মল্লিকের ছেলে আবুল বাসার (২০), এমদাদের ছেলে রানা(২০) ।

এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সকাল অনুমান ৫টার দিকে তার বন্ধু রায়হান ঝালকাঠি পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড কামার পট্রি রোডস্থ উত্তর পার্শ্বে আব্দুর শক্কুর হাওলাদারের ৩ তলা বিশিষ্ট বাড়ির প্রবেশ রাস্তার শেষ মাথায় তার মোটরসাইকেল রেখে রায়হানের ভাড়াকৃত বাসায় গিয়ে বিশ্রাম নেয়। সকালে ঘুম থেকে উঠে বাহিরে মোটরসাইকেল দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে। পরে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে গাড়ী চুির হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান জানান, অভিযোগ পেয়ে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশী চালালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাফুরকাঠিস্থ হিরু চেয়ারম্যানের বাড়ির দরজায় ব্রিজের উপর থেকে চুরি হওয়া ডিসকোভার ১৩৫ মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।