শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

১৪ মাস ধরে শিক্ষার্থীদের আন্দোলনে বাউরা দাখিল মাদ্রাসায় অচলাবস্থা

কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি’র অপসারনের দাবী করছে ছাত্র,শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগন। গত ১৪ মাস ধরে শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে অত্র মাদ্রাসার শিক্ষার অচলোবস্থা সৃষ্টি হয়েছে। এ খবর লেখার সময় পর্যন্ত অত্র মাদ্রাসায় ছাত্র/ছাত্রীদের আন্দোলন চলছিলো।

জানাগেছে, শনিবার সকালে বাউরা দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অনিয়মের অভিযোগে এনে ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসির অপসারনের দাবীতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে,ক্লাস বর্জন করে। একই দাবীতে গত ১৪ মাস ধরে শিক্ষার্থীদের এ আন্দোলনের কারণে অত্র মাদ্রাসার শিক্ষার অচলোবস্থা সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ম্যানেজিং কমিটির ৮ জন সদস্য, শিক্ষক ও অভিভাবকগণ এ দাবীর সমর্থন দিয়ে জরুরী বৈঠকের মাধ্যমে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি ও ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেবের অপসারন করে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আনার দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবু সাঈদ হামিদুজ্জামান, বিদ্যুৎসাহী সদস্য সফিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি মোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ছামিনা বেগম। পরিচালনা পর্ষদের ১২জন সদস্যের মধ্যে ৮জনই অনিয়মের কারণে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি ও ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেবের অপসারন দাবী করে।

শিক্ষার্থী মোঃ তাজ উদ্দিন, মিলন হোসেন,মোঃ সিরাজ বলেন, ভারপ্রাপ্ত সুপার মাদ্রাসায় ক্লাস পরিচালনায় ব্যর্থ,ঠিকমত আমাদের ক্লাস হয় না। আগে বিকাল ৪টায় মাদ্রাসা ছুট হলেও এখন দুপুর ২টায় ছুটি হয়। অনতিবিলম্বে তাদের অপসারন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার দাবী করছি আমরা।

অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মতলুবর রহমান বিএসসি বলেন, একটি কুচক্রি মহল বহিরাগত ছেলেদের দিয়ে মাদ্রাসা কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে মাদ্রাসার সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে।