শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ইন্দোনেশিয়ায় একদিনে করোনায় দুই হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক  এশিয়া মহাদেশের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। গত দেড় বছরের মধ্যে দেশটিতে সংক্রমণ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) ইন্দোনেশিয়ায় রেকর্ড দুই হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে। একইদিনে শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি।

এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে সাড়ে ৮৬ হাজার ৮৩৫ জনের। মোট শনাক্ত ৩২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

২৭০ মিলিয়ন জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি লোকবলের দিক দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম। বর্তমানে করোনায় বিপর্যস্ত ভারতের থেকেও দৈনিক হিসেবে সেখানে বেশি রোগী শনাক্ত হচ্ছে।

গত সপ্তাহে ইন্দোনেশিয়া দৈনিক আক্রান্তের হারে ভারত ও ব্রাজিলকে অতিক্রম করে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশটিতে দৈনিক গড়ে ৫০ হাজার জনের বেশি নতুন রোগী শনাক্ত ও দেড় হাজারের মতো মৃত্যু হচ্ছে।

বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইন্দোনেশিয়ায় মহামারির বর্তমান গতি ও আক্রান্তের হার নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে দেশটি, যা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় আরও বেশি মারাত্মক হতে পারে।

মে মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে। তখন ঈদের ছুটিতে প্রায় ১৫ লাখ মানুষ বিধিনিষেধ উপেক্ষা করে যাতায়াত করেছে।