শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

চীন সফরে তালেবান প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক  শীর্ষ পর্যায়ের একটি তালেবান প্রতিনিধিদল বেইজিং কর্মকর্তাদের সাথে আলোচনার লক্ষ্যে চীন সফরে গেছে। তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়েম এ কথা জানান। তালেবানের নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদর।

নায়েম বলেন, তারা চীনকে আশ্বস্ত করেছে কোন দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহারের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। আফগানিস্তানের ব্যাপারে চীনও নাক গলাবে না বলে বেইজিং অঙ্গীকার করেছে। বরং সমস্যা সমাধান ও শান্তি আনার ক্ষেত্রে সহায়তা করবে।

তালেবানের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদর। মোহাম্মদ নায়েম বলেন, তারা চীনকে আশ্বস্ত করেছেন কোনো দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহারের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি আরো জানান, আফগানিস্তানের ব্যাপারে চীনও নাক গলাবে না বলে বেইজিং অঙ্গীকার করেছে। বরং সমস্যা সমাধান ও শান্তি আনার ক্ষেত্রে সহায়তা করবে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।