ভোলা প্রতিনিধি:ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে মানিক (২৪) নামের এক দোকান শ্রমিক নিহত হয়েছে। রোববার(২৫আগস্ট) দুপর সাড়ে ১১টার দিকে ভোলা সদর রোডে জাপান গ্লাস হাউজে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের মোঃ রতনের ছেলে।
স্থানীয়রা জানান, সফিউদ্দিনের মালিকানাধীন মের্সাস জাপান গ্লাস হাউজের শ্রমিক মানিক রোববার দুপুর সাড়ে ১১ টার দিকে দোকানের দ্বিতীয় তলায় অবস্থিত গোডাউন থেকে এস এস পাইপ নামাচ্ছিল। তখন অসাবধানতা বশত একটি পাইপ পার্শ্ববতি বিদ্যুতের তারে গিয়ে লাগলে সে বিদ্যুতায়িত হয়।
স্থানিয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মানিকের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ছগির মিঞা এ তথ্য নিশ্চিত করেন।