বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং ৮ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (৩০ জুলাই) হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিগত ২৪ ঘণ্টায় ১২ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৬৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ৩২৩ জন রোগী।

হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৯ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার শনাক্তের হার ৪২ দশমিক ৭০ ভাগ। এর আগে বুধবারের রিপোর্টে শনাক্তের হার ছিলো ৫২ দশমিক ৬৫ ভাগ।