শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০০
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

জাপান থেকে দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার টিকা

ডেস্করিপোর্ট  জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার টিকা দেশে পৌঁছেছে। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে টিকা বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে উপহার হিসেবে এ টিকা পাওয়া গেল। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসবে।

এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টিকা বহনকারী বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।