রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত -১

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়  ট্রাক্টরের ধাক্কায় আকতারুল ইসলাম ওরফে দুন্দি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের দূর্গাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকতারুল ইসলাম ওরফে দুন্দি
উপজেলার খামার নারায়নপুর গ্রামের মৃত ফজরি মোহাম্মদের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে রাণীশংকৈল যাওয়ার পথে দূর্গাপুর নামক স্থানে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কায় দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় ঐ বাইসাইকেল চালকে ফায়ার সার্ভিস যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাক্টর চালককে আটক করে উত্তম মধ্যম দেয়।
পীরগঞ্জ থানার এসআই আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে আমাদের লোক পাঠানো হয়েছে।