রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ফুলবাড়ীতে একমণ পচা মাংস জব্দ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক মণ গরুর পচা মাংস জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) স্থানীয় খরিবাড়ী বাজারে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: মাছুমা আরেফিন।

সোমবার খরিবাড়ী বাজারে স্থানীয় ভাঙ্গামোর ইউনিয়নের মৃত. তৈয়ব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৭) ও শরিয়তুল্লার ছেলে তাজুল ইসলাম (৩২) পচা মাংস বিক্রয় শুরু করেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাংস বিক্রেতা (কসাই) শফিকুল ইসলাম ও তাজুল ইসলাম পালিয়ে যায়। পরে ইউএনও ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম প্রায় এক মণ পচা মাংস জব্দ করে হাট ইজারাদারকে মাটিতে পুতে ফেলার এবং দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।

ইউএনও মোছা মাছুমা আরেফিন জানান, মাংস বিক্রেতাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।