মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৪৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নড়াইলে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের চাঁচুড়ী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সৈায়দ জামারত আলীর নেতৃত্বে সংগীয় ডিবি পুলিশের সদস্যদের নিয়ে চাচুড়ী বাজার এলাকা অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যবসায়ী শামসুল হক মোল্লার ছেলে মোহাম্মদ শাহিন মোল্লা (২৫)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপরদিকে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে গাজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বকর এর নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্য নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২’শ ২৫ গ্রাম গাজার জটসহ এক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন।

আটক গাজা ব্যবসায়ী নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মধ্যপাড়ার মৃত চান মিয়া শেখ’র ছেলে ইউনুচ শেখ।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত ইয়াবা ও গাজা ব্যবসায়ীরা দির্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় ইয়াবা ও গাজা বেচা করে আসছিল।

তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে পুলিশ সুপার আরো বলেন পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

এছাড়াও ইয়াবা ও গাজা, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত নড়াইল গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্য সমাপ্ত করেন। পুলিশ সুপার আরো বলেন পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে।