মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

সর্বোচ্চ বেতন ঘরে নেন দুবাইয়ের কর্মজীবীরা

অনলাইন ডেস্ক  সারা বিশ্বে আরব আমিরাতের দুবাইয়ের কর্মজীবীরা সবচেয়ে বেশি বেতন ঘরে নিতে পারেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরিষেবা নেটওয়ার্ক পিডব্লিউসি’র এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়। গালফ নিউজ।

বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ বেতনের আবাসিক কর্মচারীদের বাড়িতে নেওয়া বেতনের তুলনা করা হয় ওই সমীক্ষায়। এতে বলা হয়, দুবাইয়ের কর্মচারীরা একশ শতাংশ বেতন ঘরে নিতে পারেন। কারণ, তাদের আয়ের ওপর কোনো কর দিতে হয় না। আর অন্যান্য সব দেশেই আয়ের ওপর বিভিন্ন হারে আয়করসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর দিতে হয়।

সমীক্ষায় বেতন ঘরে নেওয়ার দিক থেকে দুবাইয়ের পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে হংকং, সিঙ্গাপুর, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির কর্মচারীরা।