মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:০৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বিশ্বের সবচেয়ে উঁচুতে রাস্তা বানিয়ে ভারতের রেকর্ড

অনলাইন ডেস্ক  লাদাখের দুর্গম পার্বত্যাঞ্চলে ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে সড়ক বানিয়ে বিশ্বে নতুন রেকর্ড গড়েছে ভারত। বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) তৈরি এই রাস্তার উচ্চতা এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি বলে দাবি কর্তৃপক্ষের।

বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রশাসিত লাদাখের পূর্বাঞ্চলে অবস্থিত উমলিংলা পাসে ৫২ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক বানানো হয়েছে। এটা বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত সড়ক। সমুদ্রপৃষ্ঠ থেকে এ সড়ক ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত।

এনডিটিভির খবরে বলা হয়, নেপালে অবস্থিত এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৭ হাজার ৫৯৮ ফুট। অন্যদিকে তিব্বতে এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৬ হাজার ৯০০ ফুট। এই দুই বেস ক্যাম্পের থেকেও বেশি উঁচু এই রাস্তা।

ওই এলাকায় রাস্তা তৈরি করা খুবই কঠিন কাজ ছিল বলে বিবৃতিতে জানিয়েছে ভারত সরকার। শীতে ওই অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। অক্সিজেনের পরিমানও স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ কম থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্ডার রোডস অর্গানাইজেশন অসাধ্য সাধন করেছে। তাদের কর্মীদের পরিশ্রম ও দক্ষতার ফলেই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়েছে।’

সচরাচর বাণিজ্যিক উড়োজাহাজগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যায়। সেই হিসাবে, লাদাখের এ সড়কের অবস্থান বাণিজ্যিক উড়োজাহাজ ওড়ার উচ্চতার অর্ধেকের বেশি উঁচুতে।

এর আগে সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের রেকর্ড ছিল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার। দেশটির ওই সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৯৫৩ ফুট উঁচুতে অবস্থিত।