বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বরিশালে একদিনে করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে আজ শনিবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ৩ জন ও ঝালকাঠিতে ২ জন রয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন ও করোনা আক্রান্ত হয়ে ৩ জন মৃত্যুবরণ করেন।

এছাড়া বিভাগের অন্য জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শেবাচিম পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৯৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৭ হাজার ৮১৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৬১৮ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ শুক্রবার রাতের রিপোর্টে ৩১ দশমিক ২৫ ভাগ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১৯৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ২৭৭ জন রোগী।