বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শেবাচিমের করোনা ওয়ার্ডে একদিনে ১৮ মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় এবং ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তিনজন করোনা পজিটিভসহ ১৮ জনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। যাদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ। একই সময়ে ৩৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৬১৭ রোগী। এদের মধ্যে দুই হাজার ৪৯ জনের করোনা পজিটিভ ছিল। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৪০ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৬২৩ জন। এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৩৯ জন।