বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:২৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালের ১৫১টি কে‌ন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বরিশালের ১৫১টি কে‌ন্দ্রে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বরিশাল সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থেকে গণটিকাদান কার্যক্রম উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু সহ অন্যরা।

মেয়র সে‌রনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ব‌লেন, নগরী‌তে ৬৪ কে‌ন্দ্রে টিকা প্রদান শুরু হ‌য়ে‌ছে। আমা‌দের তদার‌কি র‌য়ে‌ছে। যে‌কো‌নো স্থান থে‌কে রে‌জি‌ষ্ট্রেশন ক‌রে সি‌টি কর‌পো‌রেশ‌নের যে‌ কো‌নো কে‌ন্দ্রে যে কেউ‌ ক‌রোনার টিকা গ্রহণ কর‌তে পার‌বে ।

সিটি করপোরেশন এলাকা ও জেলার উপজেলার বিভিন্ন ইউনিয়েনে মোট ১৫১টি কেন্দ্রে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় ৩০ ওয়ার্ডে ৬৪টি কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ চালু করা হয়েছে।

অপরদিকে বরিশালের ১০ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রে টিকা দান কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ থাকবে। প্রতিটি বুথ থেকে ২০০ জন করে টিকা নিতে পারবে।