মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নে দেশ ব্যাপি কোভিট ১৯ প্রতিরোধক টিকাদান কার্যক্রম অংশ হিসেবে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৭আগস্ট শনিবার সকালে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চত্বরে গণটিকা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার রাশেদুল হক মন্ডল,ইউনিয়ন পরিষদের সচিব সাজেদুল ইসলাম, সহকারী হিসাব ও কম্পিউটার অপারেটর ইসলাম হক, ইউনিয়নটির ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিচালক জাহাঙ্গীর আলম খান, ফুলবাড়ী থানার এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনের দিনে ইউনিয়নটির ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের কোভিট ১৯ প্রতিরোধক টিকা দেয়া হবে বলে জানা গেছে।