সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০২
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ফুলবাড়ীতে বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বরিবার ৮ আগস্ট সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহসান শেখ, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবাব ফারহান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা প্রমূখ। সভাশেষে ৫ জন দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন ও ২ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।