মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পদোন্নতি পেলেন ৭১ পুলিশ কর্মকর্তা

ডেস্করিপোর্ট  বাংলাদেশ পুলিশের ৭১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সহকারী পুলিশ সুপার পদের এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।পদন্নোতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

এ আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।