সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৫১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে করোনা রোগীদের জন্য চালু হলো ফ্রি “অক্সিজেন সেবা”

ডেস্করিপোর্ট  বরিশালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। ফোন করলেই বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের ঘরে অক্সিজেন পৌঁছে দেবে প্রশাসন।

রবিবার দুপুর ১টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল রোটারি ক্লাবের সভাপতি মাহমুদুল হক খান মামুন, রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।

পাশাপাশি বরিশাল সদর হাসপাতালে করোনা রোগীর জন্য এই সেবা চালু করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীর তথ্য ফোনে জানালেই দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। অক্সিজেনের জন্য মোবাইলে ফোন করলে অথবা বরিশাল জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে ও মিডিয়া সেলে জানানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় চলে যাবে সদস্যরা।
জেলা প্রশাসনের এই উদ্যোগের সাথে সহযোগিতা করবেন রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংক এর সদস্যরা। প্রথমে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা পরিচালনা করা হবে।

এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ঔষধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য হটলাইন (এনডিসি বরিশাল – ০১৭৪৫০৩৬৫৪০, নাজির সার্কিট হাউজ – ০১৭১২৭০০৩৩৮, মো. আসাদ শেখ – ০১৯৬৯৭৯৩৮৭৬, রুবেল – ০১৭৬৭৫৮১৭২২, মাসুদ – ০১৯৯৯৭৮৫৮৯৩) নম্বরে ২৪ ঘন্টা কল করা যাবে।