সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বানিয়াচংয়ে গণটিকাদান : ৯ হাজার ডোজ সম্পন্ন

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে গণটিকাদান সম্পন্ন হয়েছে। ৭আগস্ট শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। একদিনেই ৯ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহী মানুষের দীর্ঘ লাইন।

মানুষজনকে গণটিকাদানে উৎসাহিত করতে সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,প্রশাসনিক কর্মকর্তা,ডাক্তার-নার্স,স্থানীয় চেয়ারম্যান-মেম্বারগন ও ছিলেন তৎপর। বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নে আনুষ্টানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,এডিসি শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জী,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,ইউএইচও শামীমা আক্তার।

সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপিত কেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন করেছেন মানুষজন।এতদিন যেখানে টিকা নিতে মানুষের অনীহা ছিল সেখানে এখন টিকা নেওয়ার জন্য উৎসুক মানুষ ভীড় জমাচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে।

গতকাল সরেজমিনে কয়েকটি ইউনিয়নের কেন্দ্র পরিদর্শন করে এরকমই চিত্র পাওয়া গেছে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সাধারন মানুষজনের মধ্যে টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি খুবই ইতিবাচক। আজকের গণটিকাদান কার্যক্রম সফল হয়েছে।