সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

আখাউড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন

লায়ন রাকেশ কুমার ঘোষ,আখাউড়া প্রতিনিধি  বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী ” এই স্লোগানে আখাউড়ায় পালিত হলো বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন।

এ-উপলক্ষ্যে আখাউড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মো. মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনকআরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া,

এসময় আলোচনা সভায় বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন নিয়ে আলোচনা করে বলেন প্রতিটা নারী বঙ্গমাতার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে জীবন দারন করুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস মুরাদ হোসেন ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, এ কে এম আতাউর রহমান নাজিম সদস্য জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল মমিন বাবুল যুগ্ম আহবায়ক উপজেলা যুবলীগ, আবু কাউসার ভুঁইয়া সাধারণ সম্পাদক পৌর যুবলীগ ও শিপন হায়দার কাউন্সিলর আখাউড়া পৌরসভা।

আলোচনা সভা শেষে ৭ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।