শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

১৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ

ডেস্করিপোর্ট  ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে এ মেয়াদের পর খুলে দেওয়া হতে পারে স্থল সীমান্ত।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। ভিসা সেন্টারগুলো ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে প্রথমে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় দুই দিনের জন্য ১০ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল।