শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের জামিন না মঞ্জুর

ডেস্করিপোর্ট  স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন না মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা বলেন, ‌‘বাবুল আক্তারের জামিন আবেদন ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেছেন। পরবর্তীতে বাবুল আক্তারের জামিনের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। পদোন্নতি পেয়ে পুলিশ সদর দফতরে যোগ দিতে ওই সময় ঢাকায় ছিলেন বাবুল।

এর আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন বাবুল। তবে পুলিশ তদন্তে তার সম্পৃক্ততার গুঞ্জন ছিল আগে থেকেই। এরপর তিনি চাকরি থেকে ইস্তফা দেন। বাবুল সেসময় দাবি করেন তার স্ত্রী জঙ্গি হামলায় নিহত হয়ে থাকতে পারেন।