মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ নিহত ৪২

অনলাইন ডেস্ক  ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আলজেরিয়ায়। সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ২৫ জন সেনার। সব মিলিয়ে মৃত ৪২। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। ১১ জন আহত। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ৭ জন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।

ইউরোপ ছেড়ে আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানি নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনা জওয়ানরা। আলজেরিয়ার এই অঞ্চলে উপজাতির বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন জওয়ানরা।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, সেনা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এই অঞ্চলে যাওয়া কঠিন। জল অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসীরা বালতিতে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে।

প্রধানমন্ত্রীর আশঙ্কা, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়ালো আফ্রিকাতেও। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহতার মুখোমুখি হতে হবে। ডয়েচভেলে।