শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩১
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

৫ দিনে ৮ প্রদেশের রাজধানী দখলে নিল তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের আরও একটি প্রদেশের রাজধানীর দখল নিয়েছে তালেবান। এ নিয়ে শুক্রবার থেকে সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেশটির আটটি প্রদেশের রাজধানীর পতন হলো।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, মঙ্গলবার বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এটিসহ আটটি প্রদেশের রাজধানী তালেবান দখল করে নিল। এদিন ফারাহ প্রদেশের রাজধানীও দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।

পুল-ই-খুমরির একজন সেনা কর্মকর্তা এবং পার্লামেন্টের একজন সদস্য এএফপিকে বলেন, মঙ্গলবার কাবুলের ১২৫ মাইল উত্তরে অবস্থিত বাঘলন প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি দখলে নেয় তালেবান।

সংসদ সদস্য মামুর আহমাদজাই বলেন, দুই ঘণ্টার লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরাজিত হয়ে পালিয়ে যান।

ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বলেন, মঙ্গলবার বিকালে তালেবানের সদস্যরা ফারাহ শহরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সামান্য সংঘর্ষ হয় তাদের। এর পর তারা গভর্নরের কার্যালয় এবং পুলিশ হেডকোয়ার্টার দখলে নেয়।

সংসদ সদস্য আবদুল নাসরি ফারাহি বলেন, তালেবান প্রদেশের কেন্দ্রীয় কারাগার দখলে নিয়েছে।

ফারাহ হচ্ছে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার দখল নিল তালেবান। এর আগে গত শুক্রবার তালেবান নিমরোজ প্রদেশের রাজধানীর দখল নেয়।

এর আগে সামানগান, নিমরোজ, জাওযজান, কুন্দুজ, সার-ই-পুল ও তাখার প্রদেশের প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।