বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

গজনি নিয়ন্ত্রণে নিল তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের নিয়ন্ত্রণও নেওয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান।

বৃহস্পতিবার জ্যেষ্ঠ একজন আফগান আইনপ্রণেতা এবং তালেবানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দশম আফগান প্রাদেশিক শহর দখল করল তালেবান।

এদিকে তালেবানের সঙ্গে লড়াইয়ের মধ্যে প্রদেশের গভর্নর গজনি শহর ছেড়ে গেছেন বলে জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘গজনি প্রদেশের গভর্নর শহর ছেড়ে চলে গেছেন। এটা তালেবানের জন্য উল্লেখযোগ্য অর্জন। বেশ কয়েকদিন ধরে শহরে লড়াই চলছিল। এতদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল গজনির নিয়ন্ত্রণ হারাতে পারে সরকার।’

একইদিনে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ সদর দপ্তরেরও নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান।

সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা বলছে— তালেবান হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে বুধবার লস্কসরগাহের আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।