বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাবুল পৌঁছেছে মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের দূতাবাসকর্মী এবং দেশটির নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে কাবুল পৌঁছেছে মার্কিন সেনারা।

মার্কিনিদের নিরাপত্তা দিতে পাঠানো ৩ হাজার সেনার প্রথম দলটির শুক্রবার কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর আনাদোলুর।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, তিন ব্যাটেলিয়নের প্রথমটি কাবুল পৌঁছেছে। নৌবাহিনী এবং বিমানবাহিনীর আরও দুইটি ব্যাটেলিয়ন আগামী রোববারের মধ্যে কাবুল বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে।

যেভাবে ঝড়ের গতিতে তালেবান আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করছে তাতে রাজধানী কাবুলের পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

কাবুলে মার্কিন দূতাবাসের সিংহভাগ কূটনীতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে ৩ হাজার মেরিন সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন।

এই সৈন্যরা কাবুল বিমানবন্দরে মোতায়েন থাকেবে এবং বিশেষ বিমানে করে মার্কিন নাগরিক এবং কূটনীতিকদের ফিরে আনার কাজে সাহায্য করবে। খবর নিউ ইয়র্ক টাইমস ও বিবিসির।

এদিকে আমেরিকানদের কাছ থেকে ঘোষণা আসার পর ব্রিটেনও জানিয়েছে, কাবুলে ব্রিটিশ দূতাবাসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনায় সাহায্য করতে ৬০০ সৈন্য কাবুলে পাঠানো হচ্ছে।

গত সপ্তাহেই ব্রিটিশ সরকারে পক্ষ থেকে সব ব্রিটিশ নাগরিককে যতো দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এখনও প্রায় ৪ হাজার ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে রয়েছে।