শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৪
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি না হলে এই রাজ্য বাংলাদেশ হয়ে যাবে: শুভেন্দু

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) না হলে এই রাজ্য দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, ‘এটা দলের কথা নয়, আমার ব্যক্তিগত কথা, এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) দরকার। যোগী আদিত্যনাথজি আর হেমন্ত বিশ্বশর্মা যা যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু (দ্বিতীয় বাংলাদেশ) হবে।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিজেপির এক সভায় তিনি এসব বলেছেন বলে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, শুভেন্দুর অভিযোগ, ‘নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সুস্থ পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেরিয়েছেন । ভালো কাজ করলে প্রশংসা করব কিন্তু এখনও পর্যন্ত দিদিমণি একটাও ভালো কাজ করেননি।’ পশ্চিমবঙ্গে ‘আজ, কাল বা পরশু’ বিজেপি-র সরকার হবে বলেও দাবি করেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে হাইকোর্টের রায় প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘মানবতার জয় গণতন্ত্রের জয়। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল। আমাদের সংবিধানের মূল স্তম্ভ বিচারব্যবস্থা এগিয়ে এসেছে মানবাধিকার রক্ষা করার জন্য।