রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

ডেস্করিপোর্ট  করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হয়েছে। টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। তাই শিক্ষার্থীদের টিকার আওতায় আনা জরুরি। এজন্য তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

গত ১৪ জুলাই করোনার টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকাগ্রহীতার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার তাগিদ দিয়েছিল। আর তাই আজ থেকে শুরু হলো ১৮ বছর বয়সীদের টিকা নিবন্ধন।